ছাত্রলীগ নেতার বদলে পরীক্ষায় বসে ভাতিজার জেল  

মাগুরা প্রতিনিধি 
১৭ নভেম্বর ২০২১, ০৯:০৩আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ০৯:০৩

মাগুরার শালিখায় এক ছাত্রলীগ নেতার বদলি পরীক্ষা দিতে এসে আল আমিন মোল্যা (২০) নামে এক যুবক গ্রেফতার হয়েছেন। ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন। দণ্ডপ্রাপ্ত আল-আমিন শালিখা উপজেলার শ্রীহট্ট গ্রামের আকতার মোল্যার ছেলে। সে ছাত্রলীগ নেতা মোজাহার বিশ্বাসের ভাতিজা এবং মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে এইচএসসির পরীক্ষার্থী। 

সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব কুমুদ রঞ্জন বিশ্বাস জানান, শালিখা উপজেলার সিংড়া-তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি ভোকেশনাল ট্রেড কোসের্র পরীক্ষার্থী ছিলেন শালিখা উপজেলা ছাত্রলীগের নেতা মোজাহার বিশ্বাস। তিনি শালিখার শ্রীহট্ট মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল ট্রেডের ছাত্র। মঙ্গলবার ছিল অ্যাগ্রোবেসড ফুড বিষয়ের পরীক্ষা। এতে মোজাহারের বদলে পরীক্ষা দিতে বসে তার ভাতিজা আল আমিন। কেন্দ্রে উপস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফারহানুল হক গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে তাকে আটক করে। 

এ সময় নিজের অপরাধের কথা স্বীকার করে আল আমিন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র আটক আল-আমিনকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করে জেল হাজতে পাঠান। ছাত্রলীগ নেতা মোজাহার বিশ্বাসের বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্যে কারিগরি শিক্ষাবোর্ডে চিঠি দেওয়া হয়েছে।

শালিখা পুলিশের একটি সূত্র থেকে জানা গেছে,  তার নামে ইতোপূর্বে নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। ২০১৮ সালে সে আটক হয়েছিল। 

তবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা বলেন, মোতাহার বিশ্বাস সভাপতিতো দূরে থাক, অনুমোদিত কোনও কমিটিতে তার পদ নেই। অন্যদিকে স্থানীয় সূত্র জানায়, মোতাহার স্থানীয় আওয়ামী লীগের একটি পক্ষের ঘোষিত ছাত্রলীগ কমিটির সভাপতি। 

 

/টিটি/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের