বেনাপোল রেলপথে চার মাসে আয় ৮ কোটি ২৬ লাখ টাকা

বেনাপোল প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২১, ১৬:৫৬আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৬:৫৬

ভারত থেকে রেলে পণ্য আমদানি বেড়েছে। চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর; এই চার মাসে ভারত থেকে ট্রেনে এক লাখ ২০ হাজার টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি করেছেন আমদানিকারকরা। এ থেকে রেলওয়ের আয় হয়েছে আট কোটি ২৬ লাখ টাকা। 

আমদানিকৃত পণ্যের মধ্যে বেশিরভাগ গার্মেন্টস, পেঁয়াজ, আদা, মরিচ, হলুদ, ধানবীজ, গম, চিনি ও পিকআপভ্যানসহ বিভিন্ন পণ্য। 

ব্যবসায়ীরা জানিয়েছেন, বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দরে চাঁদাবাজিসহ নানা অনিয়মের কারণে এখন ট্রাকের পরিবর্তে ট্রেনে পণ্য আমদানি বাড়িয়েছেন আমদানিকারকরা। এ ছাড়া বেনাপোল বন্দরে পণ্য রাখার জায়গার অভাবসহ পেট্রাপোল বন্দরের বেসরকারি কালীতলা পার্কিং সিন্ডিকেটের কারণে এক কনসাইনমেন্ট আমদানি পণ্য বেনাপোল বন্দরে ঢুকতে ৩৫-৪০ দিন সময় লাগছে। দীর্ঘদিন পেট্রাপোল বন্দরে আমদানি পণ্য আটকে থাকায় প্রতিদিন আমদানিকারকদের লাখ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হয়। এসব কারণে ট্রাকে পণ্য আমদানিতে নিরুৎসাহিত হচ্ছেন আমদানিকারকরা। যেসব পণ্য আগে ট্রাকে আসতো তা এখন ট্রেনে আসছে বলে জানান ব্যবসায়ীরা।

ট্রেনে এক লাখ ২০ হাজার টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি

ইন্দো-বাংলা চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান বলেন, বেনাপোল বন্দরে জায়গা সংকটসহ নানা অনিয়মের কথা আমরা দীর্ঘদিন ধরে বন্দর কর্তৃপক্ষকে জানিয়ে আসছি। পত্রের মাধ্যমে বন্দরের নানা অনিয়মের কথা জানালেও কর্তৃপক্ষ তেমন কোনও কার্যকর ভূমিকা পালন করে না। সড়কপথে আমদানিতে নানা হয়রানির কারণে বেনাপোল বন্দর দিয়ে ট্রেনে পণ্য আমদানি করছেন আমদানিকারকরা।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ভারতের পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরের দূরত্ব এক কিলোমিটারও নয়। এতটুকু দূরত্বে আসতে যদি ৩৫-৪০ দিন সময় লাগে, তাহলে বন্দর দিয়ে সড়কপথে কোনও আমদানিকারক কী পণ্য আমদানি করবেন? উভয় দেশের বন্দরে চাদাঁবাজি, অনিয়ম-দুর্নীতি ও যানজটের জন্য বিশেষ সুবিধা পাওয়ায় দুই দেশের ট্রেনে পণ্য আমদানি বেড়েছে।

বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, জুলাই থেকে অক্টোবর এই চার মাসে ভারত থেকে বেনাপোল দিয়ে ট্রেনে বিভিন্ন পণ্য পরিবহন করে বাংলাদেশ রেলওয়ের আয় হয়েছে আট কোটি ২৬ লাখ টাকা। এ সময়ে পণ্য আমদানি হয়েছে এক লাখ ২০ হাজার মেট্রিক টন।

/এএম/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী