‌‘কিং অব রূপসা’ কিশোর গ্যাংয়ের ১০ সদস্য গ্রেফতার

খুলনা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২১, ১৭:২৪আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৭:২৪

খুলনায় ‌‘কিং অব রূপসা’ কিশোর গ্যাংয়ের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে রূপসা সেতু এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র‍্যাব-৬। 

গ্রেফতারকৃতরা ছিনতাই, মাদক সেবন ও নানা অপরাধের সঙ্গে জড়িত। তাদের সবার বয়স ১৬ ও ১৭ বছরে মধ্যে। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে র‍্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

মাদক ও ধারালো চাকুসহ অপরাধ সংগঠনে ব্যবহৃত জিনিস জব্দ

তিনি বলেন, রাতে সদর কোম্পানি কমান্ডার এসপি মাহফুজুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার লে. মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে মাদক ও ধারালো চাকুসহ অপরাধ সংগঠনে ব্যবহৃত জিনিস জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অপর এক অভিযানে খুলনার বাগমারা এলাকায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার মামলার আসামি মো. মেহেদী হাসান হৃদয়কে (২০) গ্রেফতার করে র‍্যাব-৬। হৃদয় টুটপাড়া আমতলা এলাকার শেখ নজরুল ইসলামের ছেলে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ