শৈলকুপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২১, ২০:৪১আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ২২:০৪

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকালে শহরের ডিসি কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শাওন ২৮ নভেম্বর উপজেলার হাকিমপুর ইউনিয়নের বিপ্রবগদিয়া গ্রামে পুলিশের ওপর হামলা মামলার অন্যতম আসামি। শাওন উপজেলার নলখোলা গ্রামের মোয়াজ্জেম হোসেন মন্টুর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম।

পুলিশ জানায়, ২৮ নভেম্বর হাকিমপুর ইউনিয়নের বিপ্রবগদিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশের তিন সদস্যসহ ১৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৭৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০০ জনকে আসামি করে মামলা করা হয়। ওই মামলায় দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী