ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা, বোন-দুলাভাই আহত

খুলনা প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২১, ১৩:৪০আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৩:৪০

খুলনার বটিয়াঘাটা উপজেলায় তিলোত্তমা মণ্ডল পুতুল (৪০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বোন দীপিকা মিস্ত্রী (৪৫) ও দুলাভাই প্রকাশ মিস্ত্রী (৫৮)। তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) ভোরে উপজেলার বটিয়াঘাটা সদর ইউনিয়নের হাটবাটি গ্রামে এই ঘটনা ঘটে। তিলোত্তমা মন্ডল উপজেলার বিত্তশলুয়া গ্রামের মহেন্দ্র মন্ডলের মেয়ে। 

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জালাল জানান, দীপিকার বাড়িতে বেড়াতে এসেছিলেন তিলোত্তমা। রবিবার রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। ভোর ৪টার দিকে কে বা কারা ঘুমন্ত অবস্থায় তিলোত্তমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন দীপিকা ও প্রকাশ। 

ওসি আরও বলেন, প্রকাশ মিস্ত্রীর ভাষ্যমতে, তিলোত্তমার সৎ ভাইয়ের সঙ্গে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী