ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় কুষ্টিয়া সদর উপজেলার ১১ ইউনিয়নের আওয়ামী লীগের ২৫ নেতাকর্মীকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকালে দলীয় সভায় এই সুপারিশ করা হয়।
কেন্দ্রীয় নির্দেশে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম আক্তারুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক রেজাউল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কার সুপারিশের তালিকায় রয়েছেন—সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও হাটশ-হরিপুর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বটতৈল ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আইলচারা ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী সিদ্দিকুর রহমান। পাটিকাবাড়ী ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আব্দুল মোমিন ও শেখ রিজভীউজ্জামান।
উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গোস্বামী দুর্গাপুর ইউপির বিদ্রোহী প্রার্থী মোল্লা জাফরউল্ল্যাহ, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও মনোহরদিয়া ইউনিয়নে প্রার্থী আব্দুল হান্নান তালুকদার, মনোহরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিদ্রোহী প্রার্থী জহিরুল ইসলাম, ঝাউদিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বিদ্রোহী প্রার্থী মেহেদী হাসান, ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বিদ্রোহী প্রার্থী বখতিয়ার হোসেন, ঝাউদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ সবুজ ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুহুল কুদ্দুস ডেভিট।
এ ছাড়া আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তফা, সহ-সভাপতি আলী হায়দার স্বপন, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন স্বপন, হরিনারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিদ্রোহী প্রার্থী আতিয়ার রহমান এবং সাংগঠনিক সম্পাদক তবিবর রহমান তোতা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান সম্রাট, উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিদ্রোহী প্রার্থী ছানোয়ার হোসেন মোল্লা, উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও উজানগ্রাম ইউপির বিদ্রোহী প্রার্থী আলাউদ্দিন বিশ্বাস, আওয়ামী লীগের সহ-সভাপতি আলামপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আক্তারুজ্জামান বিশ্বাস, আলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিদ্রোহী প্রার্থী আব্দুল মালেক আসলাম, সদস্য সিরাজ উদ্দিন শেখ ও আবু দাউদ মন্ডল।









