নির্বাচনি সহিংসতায় প্রাণ গেলো নৌকার সমর্থকের  

ঝিনাইদহ প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২২, ০৯:০৮আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০৯:০৮

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে হারান বিশ্বাস (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। আহত হয়েছেন আরও সাত জন।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে এ ঘটনা ঘটে। নিহত হারান বিশ্বাস ওই ইউনিয়নের কৃত্তিনগর আবাসনের মৃত বিলাত আলী বিশ্বাসের ছেলে। 

সারুটিয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জুলফিকার কাইছার টিপু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কাতলাগাড়ী বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, শুক্রবার বাজারে মামুনের এক সমর্থকের সঙ্গে টিপুর সমর্থকের বাগবিতণ্ডা হয়। বিষয়টি স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা মিটিয়ে দেন। পরে সন্ধ্যায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত আট জন আহত হন। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হারান বিশ্বাসকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হারান বিশ্বাস নৌকার সমর্থক ছিল।

ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে। 

/টিটি/
সম্পর্কিত
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-অগ্নিসংযোগ
যশোরে নির্বাচন পরবর্তী শতাধিক হামলা-সহিংসতা, আহত দেড় শতাধিক
নির্বাচন পরবর্তী সংঘাত-সংঘর্ষ ঠেকাতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী