খুলনায় যুবলীগ নেতাকে গুলি, অস্ত্র ও বোমাসহ যুবক আটক

খুলনা প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২২, ১০:৩১আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১০:৩৪

খুলনায় যুবলীগ নেতাকে গু‌লি করে পালানোর সময় একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, ১১ রাউন্ড গুলি ও বোমাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (১৬ জানুয়ারি) রাতে নগরীর বয়রা মহিলা কলেজের সামনে থেকে ওই যুবককে আটক করা হয়।

খালিশপুর থানার এসআই রেজওয়ান আহম্মেদ বলেন, হঠাৎ বিকট শব্দ শুনে বয়রা মোড়ে এগিয়ে যাই। সেখানে স্থানীয়রা এক যুবককে ধরে রাখে। তার কাছ থেকে বিদেশি একটি পিস্তল ও একটি রিভলবার এবং ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পু‌লিশ জানায়, সন্ধ্যার পর বয়রা বাজার মোড়ে দুটি মোটরসাইকেলে করে ছয় জন যুবক আসে। তারা শর্টগান দিয়ে যুবলীগ নেতা সাঈদুর রহমান শাওনকে টার্গেট করে গুলি চালালে তা লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর স্থানীয় জনতা ধাওয়া করলে পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে এক যুবক পড়ে যায়। স্থানীয়রা তাকে ধরে রাখে। পরে তাকে প্রাথ‌মিকভাবে খুমেক হাসপাতালে ভ‌র্তি করা হয়।

১৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান শাওন বলেন, দুটি মোটরসাইকেলে আসা ছয় জন মুখোশ পরিহিত ছিল। আমাকেই হত্যার উদ্দেশ্যে গুলি করে, পরে তিনটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা চালায়। 

তিনি আরও জানান, তার পিতা, বড় ভাইকেও নিমর্মভাবে হত্যা করেছিল সন্ত্রাসীরা। এ ঘটনার আগেও তাকে দু'বার হত্যা প্রচেষ্টা করেছিল সন্ত্রাসীরা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের