মাগুরায় ট্রাকের ধাক্কায় কৃষকলীগ নেতা নিহত

মাগুরা প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২২, ০১:২৭আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ০১:২৭

মাগুরায় ট্রাকের ধাক্কায় এক কৃষকলীগ নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর-মাগুরা সড়কের টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিছরুল হক মনু (৫৭) মাগুরা জেলা কৃষকলীগের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের দহর সিংড়া গ্রামের নুরুল হকের ছেলে। নুরুল হক বেরইল পলিতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। একটি ওষুধ কোম্পানিতে বিপণন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন মিছরুল হক।

মাগুরা সদর থানার ওসি মঞ্জুরুল আলম জানান, পেশাগত দায়িত্বপালন শেষে মিছরুল হক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলযোগে মাগুরা শহরের কলেজপাড়ার বাসায় ফিরছিলেন। মাগুরা শহরের অদূরে টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে।

/এএম/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী