নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১

বেনাপোল প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২২, ১৯:৩০আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৯:৩০

যশোরের শার্শার নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে প্রাইভেটকার দুর্ঘটনায় রিপন হোসেন (৩০) নামে এক ট্রান্সপোর্ট ব্যবসায়ী নিহত ও তিন জন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে ওই মহাসড়কের জামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন হোসেন ঝিকরগাছা উপজেলার স্মরণপুর গ্রামের সাবেক মেম্বার আমিনুর রহমানের ছেলে। রিপন বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির একজন সদস্য। নিউ সোনার বাংলা ট্রান্সপোর্টের মালিক ছিলেন।

আহতরা হলেন- ঝিকরগাছার মোবারকপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হাবিবুর রহমান আশা (৩৫), একই উপজেলার কানারালি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে নাজমুল ইসলাম (৩০) ও পথচারী শার্শা উপজেলার সামটা গ্রামের জাহাঙ্গীর আলম (৪০)। তারা বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রতক্ষ্যদর্শীরা জানান, প্রাইভেটকারটি সাতক্ষীরার দিকে যাচ্ছিল। পথে চালক একটি ট্রাককে পাশ কাটাতে গেলে এক পথচারী সামনে এসে পড়েন। এ সময় ওই পথচারীকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে চারজন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যশোর সদর হাসপাতালে নেওয়ার পথেই রিপন মারা যায়।

এ বিষয়ে নাভারণ হাইওয়ে পুলিশের এসআই আমিরুল ইসলাম বলেন, সকালে শার্শার জামতলা নামক স্থানে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা খায়। ঘটনাস্থলেই রিপন নামে এক যাত্রী মারা গেছেন। এ ঘটনায় চালকসহ আরও তিন জন আহত হয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি