নিখোঁজের ২৬ দিন পর কবরস্থানে মিললো শিশুর লাশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৯আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৯

চুয়াডাঙ্গায় নিখোঁজের ২৬ দিন পর আবু হুরায়রা (১২) নামে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে শহরতলীর তালতলা গ্রামের একটি কবরস্থান থেকে লাশ উদ্ধার করা হয়। 

তালতলা গ্রামের গোরস্তান পাড়ার আব্দুল বারেকের ছেলে আবু হুরায়রা। সে চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, গত ১৯ জানুয়ারি বাড়ি থেকে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় আবু হুরায়রা। তারপর থেকে কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর ওই প্রাইভেট শিক্ষকসহ পাঁচ জনকে আসামি করে অপহরণ মামলা করেন আব্দুল বারেক। প্রাইভেট শিক্ষক রনজু ও তার ভাই মনজুকে গ্রেফতার করে পুলিশ। তাদের স্বীকারোক্তিতে গত রাতে কবরস্থানে অভিযান চালানো হয়। পরে কবরস্থানের ভেতর থেকে শিশুটির অর্ধগলিত ও মুখ বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, অপহরণের পর আবু হুরায়রাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর কবরস্থানের ভেতর মাটি চাপা দিয়ে রাখে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী