ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিকসহ গ্রেফতার ২

খুলনা প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২২, ২২:০৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২২:০৪

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাতক্ষীরার পাটকেলঘাটা প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক জহুরুল হকসহ দুই জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পাটকেলঘাটা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার জহুরুল হক পাটকেলঘাটা থানার চৌগাছা গ্রামের আব্দুর রশিদের ছেলে ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের পাতা পত্রিকার থানা প্রতিনিধি। গ্রেফতার অপর ব্যক্তি হলেন, পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামের  ফজর আলী শেখের ছেলে শেখ আব্দুর রহমান।

সাতক্ষীরা ডিবি পুলিশের ওসি বাবুল আক্তার জানান, ফেসবুকে পুলিশ ও সরকারের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য লেখায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। সেই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

মামলার বাদী ডিবি পুলিশের এসআই আরিফুর রহমান জানান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অধস্তনদের বিরুদ্ধে বেনামি দরখাস্ত, স্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক বক্তব্য লেখাসহ বিভিন্ন অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। এ মামলায় পাটকেলঘাটার জহুরুল ইসলাম ও আব্দুর রহমানসহ তিন জনকে আসামি করা হয়েছে। জহুরুল ও আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম কবীর জানান, গ্রেফতারদের শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পাটকেলঘাটার কয়েকজন সাংবাদিক জানান, সদ্যবিদায়ী তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবিরের বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য লেখায় সাংবাদিক জহুরুল হকের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী