খুলনায় ইট দিয়ে মাথা থেঁতলে স্কুলছাত্রকে হত্যা

খুলনা প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৩

খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় মাথা ও গলা ইট দিয়ে থেঁতলে শুভ হাওলাদার (১১) নামে এক স্কুলছাত্রকে হত্যা করা হয়েছে।

রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় আবাসিক এলাকা দ্বিতীয় ফেজের ১৪ নম্বর রোডে এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশের ধারণা। শুভ হাওলাদার নগরীর আনিস বিশ্বাস আদর্শ স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। তার বাবার ভাঙ্গারি বিক্রেতা ইব্রাহিম হাওলাদার

সোনাডাঙ্গা থানার এসআই গোপিনাথ সরকার বলেন, আবাসিক এলাকার ১৪ নম্বর রোডের একটি খোলা মাঠে রক্তাক্ত অবস্থায় শুভ পড়েছিল। তার মাথা, গলা ও হাতসহ একাধিক স্থানে ইটের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার সময় দুর্বৃত্তদের সঙ্গে শিশুটির ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে। সেখান থেকে রক্তমাখা একটি ইট উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানান এসআই।

ইব্রাহিম হাওলাদার জানান, ‘শুভ আমার একমাত্র সন্তান। সকালে ছেলেকে নাস্তা খাইয়ে ভ্যান নিয়ে বের হই। তার মাও ঘরের বাইরে যায়। দুপুরে শুনি আমার ছেলেকে কারা হত্যা করেছে।’

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম