স্ত্রীকে গাড়িতে তুলে দিয়ে ফেরার পথে নৌবাহিনী কর্মকর্তা নিহত

মোংলা প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২২, ২১:৫৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ২২:০৩

বাগেরহাটে ট্রাকচাপায় ফিরোজ কবির নামে নৌবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টায় খুলনা-মোংলা মহাসড়ক দিয়ে মোংলা যাওয়ার পথে চুলকাঠি বাজারে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

দুর্ঘটনার খবরে কাটাখালি হাইওয়ে পুলিশ, চুলকাঠি পুলিশ ফাঁড়ি ও বানৌজা মোংলার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছে।

নিহত ফিরোজ কবির বাংলাদেশ নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে কর্মরত ও মোংলা নৌঘাঁটির বিএনএস রূপসা জাহাজে কর্মরত ছিলেন। রাতে নিজ স্ত্রীকে কাটাখালি থেকে গাড়িতে তুলে দিয়ে মোংলা অফিসে ফিরছিলেন তিনি।

চুলকাঠি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ওলিয়ার রহমান বলেন, ‘কাটাখালি থেকে মোটরসাইকেল চালিয়ে মোংলা যাচ্ছিলেন নৌবাহিনীর এই কর্মকর্তা। চুলকাঠিতে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাপায় মাথা থেঁতলে গেছে এবং ঘটনাস্থলে মারা গেছেন। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা রয়েছেন। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী