‘পিলখানা হত্যাকাণ্ডে তারেক রহমানের সম্পৃক্ততা পাওয়া যাবে’

কুষ্টিয়া প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৯

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে কারা বের করতে হবে—বিএনপির এই দাবির সঙ্গে একমত উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেছেন, ‘আমরাও চাই এর পেছনে কারা ইন্ধন দিয়েছে সেটা বের হোক। এর তদন্তে তারেক রহমানের সম্পৃক্ততা পাওয়া যাবে। ওইদিন টেলিফোনে তারেক রহমানের সঙ্গে খালেদা জিয়ার দফায় দফায় দীর্ঘ সময় ধরে কথা হয়েছে। তারেক রহমানের কথায় বেগম জিয়া সকালেই তড়িঘড়ি করে বাড়ি থেকে বের হয়ে দুই দিন আত্মগোপনে ছিলেন।’

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া পুলিশ লাইনে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলা পুলিশ এই প্রতিযোগিতার  আয়োজন করেছে।

মাহাবুবউল আলম হানিফ বলেছেন, জনবিচ্ছিন্ন বিএনপির আন্দোলন ঘোষণা পর্যন্তই সীমাবদ্ধ। তাদের আন্দোলনে জনগণের কোনও সম্পৃক্ততা নেই। তাই এটা নিয়ে আওয়ামী লীগ সরকার ভাবে না। তবে আন্দোলনের নামে কোনও নাশকতা হলে তা কঠোর হস্তে দমন করা হবে।

অনুষ্ঠানে পুলিশ সুপার খাইরুল আলমের সভাপতিত্বে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক (ডিসি) মো. সাইদুল ইসলামসহ প্রশাসন অওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলার ৭ থানার দল এই প্রতিযোগিতায় অংশ নেন।

/এসএইচ/
সম্পর্কিত
মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দ
কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা: হানিফসহ চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
গুলিতে হাসপাতালের কর্মচারী নিহত: হানিফের বিরুদ্ধে হত্যা মামলা
সর্বশেষ খবর
সহজ শর্তে ঋণের প্রলোভন, ৩১ অ্যাপ ব্যবহারে সতর্ক করলো বিএফআইইউ
সহজ শর্তে ঋণের প্রলোভন, ৩১ অ্যাপ ব্যবহারে সতর্ক করলো বিএফআইইউ
বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ ফের ২ ভারতীয় নাগরিক গ্রেফতার
বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ ফের ২ ভারতীয় নাগরিক গ্রেফতার
রাজধানীতে দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
রাজধানীতে দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
নেপালের ভয়াবহ বন্যার পেছনে চীন? যা বলছে বেইজিং
নেপালের ভয়াবহ বন্যার পেছনে চীন? যা বলছে বেইজিং
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন