বিএনপির ষড়যন্ত্র বানচাল হয়ে গেছে: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৪, ১৭:১৪ আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১৮:১৩

বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, নির্বাচনে এই দেশের জনগণের অংশগ্রহণ বলে দেয়— তাদের ষড়যন্ত্র বানচাল হয়ে গেছে। যতক্ষণ জনগণ থাকে ততক্ষণ বানচাল করার কোনও সুযোগ নেই।

শনিবার (২৭ জানুয়ারি) বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশে এসব কথা বলেন তিনি।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘নির্বাচন কোনও দল বয়কট করলে কিছু যায় আসে না। বাংলাদেশের মানুষ উন্নয়ন চায়, এই অপশক্তির বিলীন দেখতে চায়।’

তিনি বলেন, ‘এরা পেট্রোল দিয়ে বাস পুড়িয়ে মানুষ হত্যা করেছে। এই দল এখন মানুষের কাছে সন্ত্রাসী দল। সন্ত্রাস করে এই দেশে কোনও কিছু অর্জন করা যায় না। এটা প্রমাণিত হয়েছে। আমরা আহ্বান জানাই, যারা পেট্রোল দিয়ে মানুষ হত্যা করেছে, এদেরকে বাংলাদেশ থেকে চিরবিদায় জানিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবো।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক প্রমুখ।

/এমআরএস/আরআইজে/
সম্পর্কিত
সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরি চান গার্মেন্টস শ্রমিকরা
হোটেলে আগুন, গ্রেফতার আ.লীগের ৭ নেতাকর্মীর সম্পৃক্ততা পাওয়া যায়নি
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
সর্বশেষ খবর
চুয়েটের নতুন ভিসির বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান শিক্ষার্থীরা 
চুয়েটের নতুন ভিসির বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান শিক্ষার্থীরা 
৫৫০ বছরের পুরোনো হাওয়াইয়ের বিখ্যাত ‘হোলেই সি আর্চ’ সাগরে বিলীন
৫৫০ বছরের পুরোনো হাওয়াইয়ের বিখ্যাত ‘হোলেই সি আর্চ’ সাগরে বিলীন
নিরাপত্তা ‘পর্যটনের অক্সিজেন’, জনবল বাড়ছে ট্যুরিস্ট পুলিশে
নিরাপত্তা ‘পর্যটনের অক্সিজেন’, জনবল বাড়ছে ট্যুরিস্ট পুলিশে
কেউ হাই তুললে আপনিও হাই তোলেন কেন?
কেউ হাই তুললে আপনিও হাই তোলেন কেন?
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী