বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৮আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৮

ভারতে বনগাঁসহ পশ্চিমবঙ্গের ১০৮টি পৌরসভার নির্বাচন চলছে। এ কারণে সরকারি ছুটি ঘোষণা করায় রবিবার (২৭ ফেব্রুয়ারি) বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে।

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে ভারতের নির্বাচন কমিশন এ ব্যবস্থা নিয়েছে। সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় উভয় সীমান্তে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। সোমবার সকাল থেকে আবারও আমদানি-রফতানি স্বাভাবিক নিয়মে শুরু হবে।

তবে বেনাপোল বন্দর ও কাস্টমস অফিস খোলা থাকবে। পাসপোর্ট যাত্রীরা চলাচল ও স্বাভাবিক থাকবে। 

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, পৌরসভা নির্বাচন উপলক্ষে আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রমে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাকচালকরা ভোট প্রয়োগ করতে নিজ নিজ এলাকায় গেছেন। ফলে এই পথে আজ আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার সকাল থেকে আবারও আমদানি-রফতানি কার্যক্রম চলবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, পশ্চিমবঙ্গে পৌরসভা নির্বাচন থাকায় ভারত সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। তাই আজ এ পথে আমদানি-রফতানি বন্ধ থাকবে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা গোলাম মোস্তফা শিকদার জানান, ভারতে নির্বাচন থাকায় আজ দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য হবে না। দুই দেশের সিএন্ডএফ এজেন্টরা বিষয়টি আমাদের অবহিত করেছেন। তবে ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাকগুলো বেনাপোল বন্দরে পণ্য খালাস করে ফিরে যেতে পারবে।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ভারতে নির্বাচনের কারণে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দর থেকে পণ্য খালাস প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে। সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চলবে।

/এসএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম