মাগুরায় হঠাৎ শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি   

মাগুরা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২২, ২১:২৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ২১:২৬

মাগুরায় হঠাৎ শিলাবৃষ্টি ও ঝড়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার শালিখা উপজেলার বেশ কয়েকটি গ্রামে রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালের দিকে হঠাৎ শুরু হয় শিলাবৃষ্টি ও ঝড়।

উপজেলার আড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরোজ আলী বিশ্বাস বলেন, ‘বিকাল সাড়ে ৪টায় আকাশে কালো মেঘ জমে বজ্রপাত শুরু হয়। মুহূর্তের মধ্যে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বাড়িঘরের উঠান ভরে যায়। শিলাবৃষ্টিতে আড়পাড়া ইউনিয়নসহ, তালখড়ি, শতখালি, বুনাগাতি এলাকায় ধান, পেঁয়াজ ও রসুনসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।’

রামকান্তপুর গ্রামের বাসিন্দা হাফিজুল বলেন, ‘অসময়ের ঝড় ও শিলাবৃষ্টিতে ধানের চারা গাছের ব্যাপক ক্ষতি হয়েছে। বাড়িঘরে ও গাছের পাতা শিলায় ভরে গেছে। অনেক স্থানে গাছের ডাল ভেঙে পড়ায় চলাচলে সমস্যা সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘পাশের গ্রাম বাহির মল্লিকায় ৫০ শতক জমিতে পেঁয়াজ ও রসুন চাষ করেছিলাম। হঠাৎ হওয়া এই বৃষ্টি ও বাতাসে পেঁয়াজ রসুনের ক্ষতি হয়েছে ব্যাপক।’

আড়পাড়া বাজারের ব্যবসায়ী বাবলু জানান, ঝড়ে গাছ পড়ে মাগুরা-যশোর মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. হায়াত মাহমুদ বলেন, ‘শালিখা উপজেলা সদরসহ আশপাশের বেশ কিছু গ্রামে ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে চলতি মৌসুমে উঠতি সফলের ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে।’

/এফআর/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের