২ দিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রফতানি শুরু 

বেনাপোল প্রতিনিধি
০৭ মার্চ ২০২২, ১২:১৮আপডেট : ০৭ মার্চ ২০২২, ১২:১৮

দুই দিন বন্ধের পর বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম চালু হয়েছে। এতে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। 

বেনাপোল কাস্টমস কর্তৃক দুটি সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স বাতিল ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে গত শনিবার থেকে কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ করে দেয় বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন। এর ফলে বন্ধ হয়ে যায় ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের পণ্য উঠানামা।

রবিবার দফায় দফায় বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের আলোচনার পর রবিবার রাতে ধর্মঘট প্রত্যাহার করে নেয়। 

সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, গত ২ মার্চ ভারত থেকে বন্ড লাইসেন্সের (শুল্কমুক্ত) মাধ্যমে আমদানিকৃত ডেনিম ফেব্রিকসের ট্রাকে প্রায় অর্ধকোটি টাকার শাড়ি, থ্রি-পিচ, বাংলা ম, ফেনসিডিল, বিদেশি সিগারেট, ওষুধ ও কারেন্ট জালসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। এতে সরাসরি সহযোগিতা থাকলেও ভারতীয় ট্রাকসহ চালককের ছেড়ে দেওয়া হয়। আমদানিকৃত ডেনিম ফেব্রিকসেরর আমদানিকারক ঢাকার অনন্ত ডেনিম টেকনোলজি লিমিটেড ও ফ্যাশান ফোরাম লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠান। 

এ ঘটনায় বুধবার বেনাপোলের শিমুল ট্রেডিং এজেন্সি ও আইডিএস গ্রুপ নামে দুটি সিঅ্যান্ডএফ লাইসেন্স সাময়িক বাতিল করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। পাশাপাশি সিঅ্যান্ডএফের কর্মচারীদের নামেও মামলা করা হয় বেনাপোল পোর্ট থানায়।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আটক না করে সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স সাময়িক বাতিল ও কর্মচারীদের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। লাইন্সেস পুনর্বহাল ও মামলা প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো।

রবিবার (৬ মার্চ) সকালে বেনাপোল কাস্টমস হাউজ মিলনায়তনে কাস্টমস কমিশনার আজিজুর রহমানের সভাপতিত্বে সার্বিক বিষয়ে বৈঠক অনুষ্ঠি হয়। বৈঠকে যুগ্ম কমিশনার আব্দুল রশীদ মিয়া, উপ-কমিশনার আহসানুল কবীরসহ কাস্টমসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসাসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকালে আরেক দফা আলোচনা শেষে কর্মবিরতি প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা।  

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বলেন, আমাদের সমস্যাগুলো অনুধাবন করে আগামী এক সপ্তাহের মধ্যে সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেছেন। সোমবার সকাল থেকে আমদানি-রফতানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম আগের মতো চলছে।

বেনাপোল কাস্টম কমিশনার আজিজুর রহমান জানান, উভয় পক্ষের মধ্যে বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা ফলপ্রসূ হওয়ায় বন্দর ব্যবহারকারীরা তাদের কর্মবিরতি তুলে নিয়ে কাজে যোগ দিয়েছেন। দুই পক্ষ বসে সমস্যাগুলো সমাধান কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কাজের গতি বাড়ানোর জন্য কাস্টমসের সকল কর্মকতা-কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে।

 

/এসএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান