ধর্ষণচেষ্টার বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

যশোর প্রতিনিধি
০৮ মার্চ ২০২২, ১৮:২০আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৮:২৭

যশোরের মণিরামপুর উপজেলায় সালিশ বৈঠকে ধর্ষণচেষ্টার বিচার না পেয়ে এক গৃহবধূ (৪২) আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক ইউপি সদস্যসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

সোমবার (৭ মার্চ) বিকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের ঋষীপল্লীতে এই ঘটনায় ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, গত ৫ মার্চ বিকালে ওই নারীকে একই গ্রামের কপিল ফকিরের ছেলে মিজানুর রহমান ফকির ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকারে লোকজন এগিয়ে এলে মিজানুর পালিয়ে যায়। পরদিন এ ঘটনায় থানায় মামলা করতে যাওয়ার সময় ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার ও অভিযুক্ত মিজানুরের চাচাতো ভাই সিরাজুল ইসলাম এবং ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার গোলাম মোস্তফা বিষয়টি গোপন রাখতে ও মামলা না করার জন্য চাপ দেন। তারা গৃহবধূর পরিবারকে আশ্বস্ত করেন, এই ঘটনার উপযুক্ত বিচার করা হবে।

ওইদিন সন্ধ্যার পর সালিশ বৈঠকে অভিযুক্ত মিজানুর ছিল না। এ সময় দুই মেম্বার ও আবুল সরদার দফতরিসহ কয়েকজন ওই গৃহবধূকে তিরস্কার করেন। বিচারকরা ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করায় অভিমানে সোমবার বিকালে ওই গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করে বরে পরিবারের অভিযোগ। 

মনোহরপুর ইউপি চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু বলেন, শুনেছি, বাড়িতে কেউ না থাকার সুযোগে চার সন্তানের জননী ওই গৃহবধূকে ধর্ষণ চেষ্টা করে এক মেম্বারের চাচাতো ভাই। ভুক্তভোগীর চিৎকারে লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত পালিয়ে যায়। এরপর স্থানীয়ভাবে সালিশে ওই নারীকে তিরস্কার করা হয় বলে শুনেছি। বিচার না পেয়ে অভিমানে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দিকী জানান, আজ সকালে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার ঘটনার তদন্ত করতে এসআই আতিকুজ্জামানকে ঘটনাস্থলে পাঠানো হয়। তদন্তের একপর্যায়ে ধর্ষণ চেষ্টা ও সালিশের বিষয়টি সামনে আসে। এরপর অভিযান চালিয়ে দুপুরের পর ইউপি সদস্য সিরাজুল ইসলাম ও আবুল হোসেন দফতরিকে আটক করা হয়। এ ঘটনায় আটক দুই জনসহ মূল অভিযুক্ত মিজানুর ও ইউপি মেম্বার মোস্তফা গাজীর বিরুদ্ধে মামলা করেছেন ওই গৃহবধূর স্বামী।

/এসএইচ/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
হাসপাতা‌লে শিশুকে ধর্ষণচেষ্টা, ওয়ার্ড বয় গ্রেফতার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম