১৮০ টাকায় তেল কিনে ১৫০ টাকায় বিক্রি করছেন তিনি

বেনাপোল প্রতিনিধি
১২ মার্চ ২০২২, ২২:৪০আপডেট : ১২ মার্চ ২০২২, ২২:৪০

নিত্যপণ্যের দাম যখন ঊর্ধ্বমুখী তখন অনেকেই বেশি পণ্য মজুত করে বাড়তি মুনাফা আয়ে ব্যস্ত। তবে এ সময়ে ব্যতিক্রমী ভূমিকা পালন করছেন মিজানুর রহমান নামে এক ব্যক্তি। ১৮০ টাকা লিটার দরে সয়াবিন তেল কিনে বিক্রি করছেন ১৫০ টাকায়। লিটারে নিজের পকেট থেকে ৩০ টাকা ভর্তুকি দিচ্ছেন।

শনিবার (১২ মার্চ) দুপুরে নাভারণ-সাতক্ষীরা মোড়ে ১০০ লিটার তেল গরিব মানুষের মাঝে বিক্রির কার্যক্রম শুরু করেন। এর মাধ্যমে তিনি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদও জানান। এদিকে, বাজারের চেয়ে ৩০ টাকা কমে তেল পেয়ে এমন কর্মকাণ্ডকে স্বাগত জানিয়ে ক্রেতারা।

মিজানুর রহমান বলেন, ‘যারা অবৈধভাবে তেল মজুত করে নিত্যপণ্যের বাজারে কৃত্রিমতা সৃষ্টি করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। বাজারে তেলের চাহিদা মেটাতে ডিলার বা পাইকারদের এখনই মানবিকতার পরিচয় দেওয়ার সময় এসেছে।’ গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে সরকার নির্ধারিত দামে তেল বিক্রির অনুরোধ জানান। 

যতদিন তেলের দাম নিয়ে গরিবের নাভিশ্বাস থাকবে, ততদিন পর্যন্ত প্রতিদিন বিভিন্ন গ্রামগঞ্জে ও বাজারে এভাবে এ দামে তেল বিক্রি করা হবে। এই কার্যক্রমে অংশ নেওয়ার জন্য দেশের সব দানশীলের প্রতিও আহ্বান জানান মিজানুর রহমান।

/এফআর/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
‘বাধ্য হয়েই’ জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার: প্রতিমন্ত্রী
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়, বাড়লো জ্বালানি তেলের দাম
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী