টাকা ছিনিয়ে নিতে ঘের মালিককে গলাকেটে হত্যা, আটক ২

মোংলা প্রতিনিধি
১৩ মার্চ ২০২২, ১৫:৫১আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৫:৫১

বাগেরহাটের চিতলমারী উপজেলায় মাছ বিক্রির টাকা ছিনিয়ে নিতে শৈলেন্দ্রনাথ মন্ডল (৭০) নামে এক ঘের মালিককে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (১৩ মার্চ) সকালে উপজেলার খিলিগাতী গ্রামে ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সুব্রত হালদার (৩২) ও অপূর্ব মন্ডল (২৫) নামে দুই জনকে আটক করা হয়েছে।

শৈলেন্দ্রনাথ খিলিগাতী গ্রামের মহেন্দ্রনাথ মন্ডলের ছেলে। আটক অপূর্ব ও সুব্রত মোড়েলগঞ্জ উপজেলার লক্ষ্মীখালি গ্রামের বাসিন্দা। গত ৯ মার্চ থেকে শৈলেন্দ্রনাথের মাছের ঘেরে শ্রমিক হিসেবে কাজ করছি তারা। 

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম কামরুজ্জামান খান জানান, শনিবার (১২ মার্চ) বিকালে মাছ বিক্রি করে বাড়ি আসেন শৈলেন্দ্রনাথ। রাতে ওই দুই শ্রমিককে নিয়ে মাছের ঘেরে যান। এ সময় শৈলেন্দ্রনাথকে গলাকেটে হত্যার পর টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিল তারা। চিতলমারীর বাখেরগঞ্জ থেকে অপূর্বকে এবং কচুয়া উপজেলার সাইনবোর্ড থেকে সুব্রতকে আটক করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাগেরহাট পুলিশ সুপার (এসপি) কে এম আরিফুল হক জানান, আটক দুই শ্রমিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা ছিনতাইয়ের জন্য বৃদ্ধাকে গলাকেটে হত্যার কথা স্বীকার করেছে। 

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের