পুলিশের জন্য কোটি টাকায় ১০টি ঘোড়া আমদানি

বেনাপোল প্রতিনিধি
২৯ মার্চ ২০২২, ২২:৪৭আপডেট : ২৯ মার্চ ২০২২, ২২:৪৭

বাংলাদেশ পুলিশের জন্য বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া আমদানি করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) বিকালে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে এসি অ্যাম্বুলেন্সে করে ঘোড়াগুলো বেনাপোল বন্দরে এসে পৌঁছে। ঘোড়াগুলো এখনও বেনাপোল বন্দরেই রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, ঘোড়াগুলো রফতানি করেছে ভারতের বিধাতা সাপ্লায়ার নামে একটি প্রতিষ্ঠান। এর মূল্য এক লাখ হাজার ছয় ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯২ লাখ টাকা। আমদানি করা ঘোড়াগুলো ছাড় করিয়েছে মেসার্স মাধ্যম নামের বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট।

তিনি আরও জানান, পুলিশের জন্য আমদানি করা ঘোড়াগুলো দ্রুত খালাসের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘোড়াগুলো রক্ষণাবেক্ষণের তদারকি করছে।

মেসার্স মাধ্যম সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধি স্বত্বাধিকারী সাজেদুর রহমান জানান, ভারতের রাজস্থান থেকে ১০টি রাইডিং হর্স (ঘোড়া) কিনেছে বাংলাদেশ পুলিশ। রাতের মধ্যেই ঘোড়াগুলো খালাস করা হবে। বেনাপোল বন্দর ছেড়ে ঘোড়াগুলো বুধবার সকাল নাগাদ ঢাকা রাজারবাগ পুলিশ লাইন্সে পৌঁছাবে।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, ‘আমদানি করা ঘোড়া দ্রুত খালাসের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে করা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের