এসআই পরিচয়ে পাত্রী দেখতে এসে যুবক গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
৩০ মার্চ ২০২২, ০৯:২৫আপডেট : ৩০ মার্চ ২০২২, ০৯:৩২

চুয়াডাঙ্গায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে আসা সোহেল রানা (২৪) নামে যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

সোহেল রানা কুষ্টিয়ার মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের আজিবার মন্ডলের ছেলে। তিনি এর আগেও পুলিশ পরিচয় দিয়ে চুয়াডাঙ্গায় প্রতারণা মামলায় গ্রেফতার হয়েছিলেন।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখ পাড়ায় পুলিশের এসআই পরিচয় দিয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে যান সোহেল। এ সময় তার কথাবার্তায় সন্দেহ হয় পাত্রীর পরিবারের লোকজনের। জিজ্ঞাসা করা হলে যশোর মনিরামপুর থানায় কর্মরত আছেন বলে জানান সোহেল। পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ওই থানায় যোগাযোগ করা হয়। এরপর জানা যায় সোহেল প্রতারক। পরে ওই বাড়িতে এসে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে পুলিশের পোশাক ও চুরি করে আনা একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান, সোহেল রানার বিরুদ্ধে একটি প্রতারণা ও চুরি মামলা করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এর আগে ২০২১ সালের ১৯ এপ্রিল ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের জামিন দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে চুয়াডাঙ্গা থেকে সোহেল রানাকে আটক করা হয়। তিনি নিজেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের