কুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনা প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২২, ২০:৩৩আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ০০:৪৫

খুলনার ডুমুরিয়া উপজেলায় অন্তু রায় (২১) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার গুটুদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

অন্তু রায় ওই গ্রামের দেবব্রত রায়ের ছেলে। তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় সে‌মিস্টারে পড়তেন।

স্বজনরা জানান, অন্তু খুব হা‌সি খু‌শি ছেলে। তার বোন এসএস‌সি প‌রীক্ষার্থী। তাদের বাবা দিনমজুর। পড়ালেখার খরচ চালাতে টিউশনি করতেন অন্তু। সোমবার দুপুরের দিকে তিনি ঘরের আড়ায় দড়ি দিয়ে গলায় ফাঁস দেন।

ডুমু‌রিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, রবিবার (৩ এপ্রিল) টাকার জন্য বাড়ি আসেন অন্তু। তার মা ধার করে তিন হাজার টাকা দেন। এরপর তিনি খুলনায় ফেরেন। মোবাইল ফোনের চার্জার নেওয়ার জন্য সন্ধ্যায় আবার বাড়ি ফেরেন অন্তু। সোমবার তার খুলনায় ফিরে যাওয়ার কথা ছিল।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভাব-অনটনের কারণে অন্তু আত্মহত্যা করেছেন। পরিবার থেকে কোনও কারণ বলতে পারছে না। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী