২ বছরের শ্যালককে মানিকগঞ্জ থেকে যশোরে এনে হত্যা

যশোর প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২২, ১৮:০৪আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৯:৩০

মানিকগঞ্জ থেকে অপহরণের পর যশোরে এনে রেহান নামে (২) এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আবু বক্কর ফরিদকে (২২) আটক করেছে পুলিশ। তিনি রেহানের ভগ্নিপতি।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে যশোর জেনারেল হাসপাতালে আহত রেহানের মৃত্যু হয়। সে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটাল গ্রামের ওমর বাবুর্চির ছেলে। ফরিদ যশোর শহরের পালবাড়ি এলাকার মীর সাইদুল ইসলামের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মুক্তিপণের দাবিতে মানিকগঞ্জ থেকে রেহানকে অপহরণ করে যশোরে নিয়ে আসে ফরিদ। আসার পথে দফায় দফায় শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে সে। এরপর কান্নার আওয়াজ মোবাইল ফোনে শ্বশুর-শাশুড়িকে শোনায়। বেলা সোয়া ১১টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায় ফরিদ।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামসের বরাত দিয়ে ডা. এম আব্দুর রশিদ বলেন, শিশুটি সড়ক দুর্ঘটনায় আহত বলে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে ভর্তি করে শিশু সার্জারি ওয়ার্ডে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, অভিযুক্ত আবু বক্কর ফরিদকে আটক করা হয়েছে।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের