ট্রলার ডুবে মায়ের মৃত্যু, বেঁচে আছে কোলের শিশু

মোংলা প্রতিনিধি  
১৪ এপ্রিল ২০২২, ১৬:৫৫আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১৭:২০

মোংলার পশুর নদীতে উত্তাল ঢেউয়ে ট্রলার ডুবে এক নারীর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে পশুর নদীর সিন্দুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, উপজেলার চিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লিয়াকত শেখ পৌর শহর থেকে গাছ চেরাই করে ট্রলারে করে বাড়িতে ফিরছিলেন। ট্রলারে লিয়াকতের স্ত্রী পারভীন বেগম ও শিশু সন্তান রবিউলও ছিল। ট্রলারটি পশুর নদীর সুন্দরতলা এলাকার কাছাকাছি পৌঁছালেই প্রচণ্ড ঢেউয়ের তোড়ে উল্টে যায়। এ সময় আড়াই বছরের ছেলে মায়ের কোলে ছিল। ট্রলারটি উল্টে গেলে লিয়াকত ও মাঝি ছিটকে নদীতে পড়ে যান। আর ছাউনির মধ্যে থাকা মা পারভীন ও ছেলে রবিউল আটকে পড়েন। পরে সেখান থেকে মা ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার কিছুক্ষণের মধ্যেই পারভিন মারা যান। তবে জীবিত আছে কোলে থাকা সন্তান।

তার অবস্থাও সংকটাপন্ন জানিয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম বলেন, ‘ছেলেটির উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য বলা হয়েছে।’

মোংলা থানা ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যদিও ডুবে মারা গেছে। তারপরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

/এফআর/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি