আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২২, ১৭:০৯ আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৭:১৬

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বেড়বিন্নি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আলতাফ হোসেন বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রবিবার (১৭ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আলতাফ হোসেন বিশ্বাস ওই গ্রামের নকিব বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেড়বিন্নি গ্রামের শহিদুল ও শেখপাড়া বিন্নি গ্রামের সিরাজুলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এক সপ্তাহ আগে দুপুরে বেড়বিন্নি বাজারে শহিদুলের সমর্থক বিজু আহমেদ ও বকুল হোসেনকে মারধর করে সিরাজুলের লোকজন। এরই জেরে রবিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। তাদের মধ্যে তিন জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আলতাফ হোসেন মারা যান।

হাসপাতাল মেডিক্যাল কর্মকর্তা ডা. রেজওয়ান আক্তার জানান, বেড়বিন্নি গ্রামে সংঘর্ষে আহত তিন জনকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। এর মধ্যে আলতাফ হোসেন মারা গেছেন। ধারনা করা হচ্ছে, মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।

হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় রায়হান নামে একজনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হভে।

/এসএইচ/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
এবার ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ হারালেন ৫ জন
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক