কলেজছাত্রকে বিবস্ত্র করে নির্যাতন, ছাত্রলীগ নেতা গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২২, ২৩:০৯আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ২৩:১৩

সাতক্ষীরার তালায় কলেজছাত্রকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় করা মামলার প্রধান আসামি উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সৈয়দ আকিবকে খুলনা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় খুলনা জেলার ডুমুরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই চন্দন জানান, মামলার প্রধান আসামি আকিবকে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ভুক্তভোগী কলেজছাত্রের নাম শোয়েব আজিজ তন্ময় (২০)। তিনি তালা সদরের জাতপুর গ্রামের শেখ আজিজুর রহমানের ছেলে। চলতি বছর জাতপুর টেকনিক্যাল কলেজ থেকে এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য খুলনায় কোচিং করছেন।

জানা গেছে, রবিবার (২৪ এপ্রিল) বিকালে তালা সরকারি কলেজ ছাত্রাবাসের একটি কক্ষে ওই ছাত্রকে আটকে রেখে বিবস্ত্র করে নির্যাতন করে তালার মাঝিয়াড়া গ্রামের সৈয়দ ইদ্রিসের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আকিব (২৫), হরিশচন্দ্রকাটি গ্রামের গণেশ চক্রবর্তীর ছেলে ও উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সৌমিত্র চক্রবর্তী (৩২), তালা গার্লস স্কুলের পেছনের বাসিন্দা ছাত্রলীগ কর্মী জে আর সুমন (২৫), মহান্দি গ্রামের ছাত্রলীগ কর্মী জয় (২৪) ও সদরের নজির শেখের ছেলে ছাত্রলীগ কর্মী নাহিদ হাসান উৎস (২৪)। এ ঘটনায় সোমবার তালা থানায় একটি মামলা করেন  ভুক্তভোগীর বাবা।

ভুক্তভোগীর বাবা দাবি করেন, ‘আমার ছেলের সঙ্গে ওদের কোনও বিরোধ নেই। একসঙ্গে পড়েও না। রবিবার দুপুর ১টার দিকে আকস্মিক আমার ছেলের পূর্ব পরিচিত নাহিদ হাসান উৎস নামের একটি ছেলে তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় তালা কলেজের সামনে। সেখান থেকে নিয়ে যায় কলেজের মধ্যে একটি রুমে। সেখানে নিয়ে মারধর, মাথা ন্যাড়া করে দেওয়া ও উলঙ্গ করে ভিডিও ধারণ করে। তারপর আমার স্ত্রীর কাছে ফোন করে ছেলেকে মারধরের চিৎকার শোনাচ্ছিল তারা। পরে আমার ভাতিজারা গিয়ে তাকে উদ্ধার করে।’

তবে নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী দাবি করেন, ছাত্রলীগের নেতা আকিবের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি আকিবের সঙ্গে সেই সম্পর্ক ভেঙে যায়। নতুন করে সম্পর্ক গড়ে ওঠে তন্ময়ের সঙ্গে। এর প্রতিশোধ নিতে আকিব তাকে নাহিদের মাধ্যমে ডেকে এনে মারধর ও মাথা ন্যাড়া করে দেয়।

এর আগে, সোমবার তাকে উপজেলা ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার ক‌রে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ। একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের কাছে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের