আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ই আ.লীগের লক্ষ্য: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি 
০৫ মে ২০২২, ১৭:৩৪আপডেট : ০৫ মে ২০২২, ১৭:৩৪

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘চলতি বছরের ডিসেম্বরে আওয়ামী লীগের কাউন্সিল হবে। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করাটাই এবারের কাউন্সিলের মূল লক্ষ্য। শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে আওয়ামী লীগ জোট যেন নিরঙ্কুশ বিজয় অর্জন করতে পারে সেটিই লক্ষ্য।’

বৃহস্পতিবার (৫ মে) সকাল ১০টার দিকে শহরের পিটিআই রোডের বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘দেশের উন্নয়নের ধারা যদি অব্যাহত রাখতে হয়, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোনও বিকল্প নেই। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এ দেশের সব উন্নয়ন অগ্রগতি সাধিত হয়েছে- সেটা প্রমাণিত।’

তিনি বলেন, ‘বিএনপির কর্মই ছিল রাষ্ট্রযন্ত্রকে দলীয়ভাবে ব্যবহার করা। ২০০৪ সালে ২১ আগস্টে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে জঙ্গিদের দিয়ে গ্রেনেড হামলা চালানো হয়েছিল। এই হামলা পরিচালনার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছিল। বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকতে রাষ্ট্রের প্রতিটি অঙ্গকে ক্রীড়নক হিসেবে ব্যবহার করেছে।’

এ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়— জাতীয় পার্টির নেতা গোলাম মোহাম্মদ কাদেরের এমন মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, ‘অনেক সময় সস্তা জনপ্রিয়তা নেওয়ার জন্য এ ধরনের কথাবার্তা বলেন। যারা এসব কথা বলেন, দয়া করে তারা আয়নায় নিজের চেহারাটা দেখুন। তাদের সময় তারা কী করেছিলেন, নিজেরা যদি একটু স্মরণ করেন, তাহলে এসব কথাবার্তা বন্ধ হয়ে যাবে।’

এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদি, সাংগঠনিক সম্পাদক মাজারুল আলম সুমন, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি