চাকরির দাবিতে অনশনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

ঝিনাইদহ প্রতিনিধি
০৯ মে ২০২২, ১৬:৩৭আপডেট : ০৯ মে ২০২২, ১৬:৩৭

চাকরির দাবিতে শাহীন আলম নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের এক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছেন। শাহীন নিজ এলাকা ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে অনশন শুরু করেন। সরকার একটা চাকরির নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত একফোঁটা পানিও পান করবেন না বলে জানিয়েছেন তিনি।

কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনশনের সময় হ্যান্ড মাইকে শাহীন জানান, সরকারের বিভিন্ন দফতরে আবেদন করেও প্রতিবন্ধী হওয়ায় চাকরি পাচ্ছেন না।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘চাকরি যদি না-ই হবে কেন তাহলে সরকার লেখাপড়ার সুযোগ দিলো? সংবিধানে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনে বলা আছে, প্রতিবন্ধী ব্যক্তিকে বঞ্চিত, তার সঙ্গে বৈষম্যমূলক আচরণ বা তাকে বাধাগ্রস্ত করা যাবে না।’

জানা গেছে, শাহীন আলম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলমপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। ২০১৫ সালে এইচএসসি পাসের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে চান্স পান। ২০১৯ সালে সেখান থেকে সফলতার সঙ্গে অনার্স শেষ করেন। বর্তমানে তিনি মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী । শাহীন লেখাপড়ার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছেন এবং নিজ উদ্যোগে ভারত, বাংলাদেশের প্রায় ২শ’ শিক্ষার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছেন।

শাহীন আলম বলছেন, তার সরকারি চাকরির বয়সসীমা পার হয়ে যাচ্ছে, অথচ সর্বোচ্চ ডিগ্রি নিয়েও চাকরিতে ঢুকতে পারছেন না। বিভিন্ন দফতরে পরীক্ষায় অংশ নিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অবহেলা ও অর্থের কাছে হার মেনেছেন।

/এমএএ/
সম্পর্কিত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি