কুষ্টিয়ার এক গুদামে পাওয়া গেলো ৪০ হাজার লিটার তেল

কুষ্টিয়া প্রতিনিধি 
১০ মে ২০২২, ২০:৫৮আপডেট : ১০ মে ২০২২, ২০:৫৮

কুষ্টিয়া শহরে অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানের গুদামে ৪০ হাজার লিটার তেল পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এই ঘটনায় ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (১০ মে) দুপুরে শহরের বড় বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলেন, দুপুরে বড় বাজার এলাকায় মেসার্স মা ফুড প্রোডাক্টস নামের একটি গুদামে ৪০ হাজার লিটার সয়াবিন তেলের মজুত পাওয়া যায়। এ সময় তেল বিক্রি না করে মজুত করে রাখার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, এ ছাড়াও শহরের পৌর বাজারে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি করার অপরাধে মা স্টোরকে চার হাজার টাকা এবং বোতলের তেল ঢেলে খোলা হিসেবে বেশি দামে বিক্রি করায় সবুজ সাথী স্টোরকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) সুলতানা রেবেকা নাসরীন, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
দাম বাড়তেই ‘ম্যাজিক’, বাজারে ফিরলো উধাও সয়াবিন
বাড়লো সয়াবিন তেলের দাম
বোতলজাত সয়াবিনের সংকট, স্বস্তি নেই খোলা তেলেও
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী