অস্ত্র ঠেকিয়ে তরুণীকে বিয়ের ঘটনায় যুবক আটক 

কুষ্টিয়া প্রতিনিধি
০১ জুন ২০২২, ২৩:২৩আপডেট : ০১ জুন ২০২২, ২৩:২৩

কুষ্টিয়ার কুমারখালীতে মাথায় অস্ত্র ঠেকিয়ে তরুণীকে বিয়ের ঘটনায় স্থানীয় এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১ জুন) রাতে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ওই তরুণীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে ফারুক নামে একজনকে আটক করা হয়েছে। তবে মূল অভিযুক্ত এখনও পলাতক। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। 

মাথায় অস্ত্র ঠেকিয়ে তরুণীকে বিয়ে

অভিযোগ উঠেছে, মঙ্গলবার (৩১ মে) রাতে উপজেলার পান্টি বাজার এলাকায় এক তরুণীর মাথায় অস্ত্র ঠেকিয়ে কাবিননামায় স্বাক্ষর নেন তিতাস (৪০)। তিনি পান্টি এলাকার মৃত ইব্রাহিম বিশ্বাসের নাতি ও বরিশাল জেলার বাসিন্দা। অন্যদিকে ভুক্তভোগী তরুণী কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এ বছর স্নাতক (সম্মান) সম্পন্ন করেছেন।

তরুণীর মা অভিযোগ করেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় ইন্টারনেট ব্যবসায়ী রোমান, লাহেরী ও তিতাসসহ বেশ কয়েকজন দেয়াল টপকে বাড়ির পেছন দিক দিয়ে প্রবেশ করে। এ সময় তাদের হাতে অস্ত্র, দা, ডাসা ও দড়ি ছিল। তারা এসেই আমাকে দড়ি দিয়ে বেঁধে মেয়ের কক্ষে নিয়ে যায়। পরে মেয়ের মাথায় অস্ত্র ঠেকিয়ে কাবিননামায় স্বাক্ষর নেয়।

তিনি বলেন, ‘এ বিয়ে আমরা মানি না। থানায় মামলা করবো। তবে আমরা খুব ভয়ে আছি।’ 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম