ধর্ষণ মামলায় সাবেক পিবিআই পরিদর্শক মাসুদ কারাগারে

খুলনা প্রতিনিধি
০৮ জুন ২০২২, ১৫:০১আপডেট : ০৮ জুন ২০২২, ১৫:০৩

খুলনায় কলেজছাত্রী ধর্ষণের মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বরখাস্তকৃত পরিদর্শক মঞ্জুরুল হাসান মাসুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৮ জুন) দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোসা. দিলরুবা সুলতানা জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অলোকা নন্দা দাস জানান, মাসুদ ২৬ মে উচ্চ আদালত থেকে এই মামলায় ১৪ দিনের অন্তবর্তী জা‌মিন নেন। আজ জা‌মি‌নের মেয়াদের শেষ দিন ছিল। নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জা‌মিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত ১৫ মে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে হাসান মাসুদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে খুলনা মহানগরীর ছোট মির্জাপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে। ওইদিন দুপুরে ভুক্তভোগীকে নিয়ে সেখানে অভিযান চালায় পুলিশ।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন ওই সময় জানিয়েছিলেন, পিবিআই ইন্সপেক্টর মাসুদের কাছে মোবাইল বা ফেসবুকে ছবি সংক্রান্ত বিষয় নিয়ে আসেন কলেজছাত্রী। তাকে সহযোগিতার কথা বলে ১৫ মে দুপুরে ছোট মির্জাপুরের কাগজী হাউজের অফিসে নিয়ে যান মাসুদ। সেখানেই তাকে ধর্ষণ করেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ওই অফিসের তালা ভেঙে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেএমপির উপ-পুলিশ কমিশনার সোনালী সেন। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার পর এ ঘটনায় থানায় মামলা হয়। 

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি