পদ্মা সেতু উদ্বোধনের দিন খুলনায় হবে আতশবাজি ও লেজার শো

খুলনা প্রতিনিধি
০৯ জুন ২০২২, ১৭:৫৭আপডেট : ০৯ জুন ২০২২, ১৭:৫৭

আগামী ২৫ জুন উদ্বোধন হচ্ছে পদ্মা সেতু। স্বপ্নের এই সেতুর উদ্বোধন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে খুলনা জেলা প্রশাসন। এসব কর্মসূচি ও অনুষ্ঠানমালা নির্ধারণ ও বাস্তবায়নে বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিসভা করা হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ২১ জেলার তিন কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সব ষড়যন্ত্রকে হার মানিয়ে এই প্রকল্প আলোর মুখ দেখেছে। এই সেতুর উদ্বোধন অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে উপযুক্ত কর্মসূচি পালন করতবে হবে। সব আয়োজন সুন্দর করার জন্য প্রশাসনিক ও রাজনৈতিক সমন্বিত প্রচেষ্টা দরকার। পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের অনেক আশা পূর্ণতা পাবে, তাই এ উৎসব আনন্দঘন হওয়াটাই স্বাভাবিক।

সভায় জানানো হয়, আগামী ২৫ জুন খুলনা জেলা স্টেডিয়ামে আনন্দঘন পরিবেশে আলোচনা সভা, আতশবাজি ও লেজার শো, তথ্যচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। একইসঙ্গে জাতীয় পর্যায়ের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। এ ছাড়া খুলনা নগরীর সব প্রবেশ পথে তোরণ নির্মাণ ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জা করা হবে। বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।

জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদিকুর রহমান খানসহ সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের