গায়ের দাম মুছে বেশি টাকায় বিক্রি, ১৫০ লিটার সয়াবিন তেল উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
১৯ জুন ২০২২, ১৬:৫৩আপডেট : ১৯ জুন ২০২২, ১৬:৫৩

কু‌মিল্লায় মজুত করা ১৫০ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রবিবার (১৯ জুন) আদর্শ সদর উপ‌জেলার কা‌লিরবাজার ও কা‌বিলা এলাকায় অভিযান চালিয়ে এই তেল উদ্ধার করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কুমিল্লার সহকারী প‌রিচালক মো. আছাদুল ইসলা‌ম বলেন, অভিযানে সয়া‌বিন তেলের বোতলের গা‌য়ে লেখা মূল‌্য মুছে বে‌শি দা‌মে বি‌ক্রি ও মেয়াদোত্তীর্ণ মসলা বিক্রির অভিযোগে মেসার্স ফারুক এন্টারপ্রাইজ‌কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে দোকান থেকে ১৫০ লিটার তেল উদ্ধার করে উপস্থিত জনসাধারণের মাঝে নির্ধারিত দা‌মে বি‌ক্রি করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ মসলা জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

এদিকে, বেকারিতে পণ্যের উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তী‌র্ণের তারিখ না লেখার অভিযো‌গে কা‌বিলা এলাকার আল্লাহর দান নামে এক‌টি বেকা‌রি‌কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক এ কে আজাদ এবং জেলা পুলিশের এক‌টি টিম এ কাজে সরিক সহ‌যো‌গিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান