তালাকের নোটিশ পাঠানোয় শ্বশুরকে হত্যার অভিযোগ

খুলনা ও সাতক্ষীরা প্রতিনিধি
২২ জুন ২০২২, ১৩:৫৩আপডেট : ২২ জুন ২০২২, ১৩:৫৭

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক যুবকের বিরুদ্ধে শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজলার মাটিকুমড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, তালাকের নোটিশ পাঠানোর জেরে এ ঘটনা ঘটেছে।

নিহত আজগার আলী সরদার (৫৫) মাটিকুমড়া গ্রামের মৃত সুরত আলী সরদারের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত সালাউদ্দিন কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরয়া গ্রামের মুজিবর রহমানের ছেলে।

আজগার আলীর ছোট ভাই আক্তার হোসেন সরদার জানান, দুই বছর আগে তার বড় ভাইয়ের ছোট মেয়ে শিল্পী খাতুনের সঙ্গে সালাউদ্দিনের বিয়ে হয়। বেকার হওয়ায় বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে শিল্পীকে প্রায়ই নির্যাতন করতো। এ নিয়ে কয়েকবার সালিশ বৈঠকও হয়েছে। এরপরও নির্যাতন বন্ধ না হওয়ায় ১০ দিন আগে শিল্পীকে বাড়িতে এনে সালাউদ্দিনের ঠিকানায় তালাকনামা পাঠানো হয়। এতে ক্ষুব্ধ হয় সালাহউদ্দিন। গত রবি ও সোমবার গভীর রাতে বাড়ির আশপাশে এসে ঘোরাঘুরি করে।

আক্তার হোসেন অভিযাগ করে বলেন, মঙ্গলবার রাত ১০টায় ভাত খেয়ে বারান্দায় ঘুমিয়ে পড়েন আজগার। রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায় সালাউদ্দিন। প্রথমে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিরি মারা যান।

আজগার আলীর স্ত্রী মনোয়ারা খাতুন বলেন, ‘হত্যার পর ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে সালাহউদ্দিন। সেজন্য খুনের আগেই ভারতীয় ভিসা প্রস্তুত করে রাখে। যেকোনও সময় সে ভারতে পালিয়ে যেতে পারে।’

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
রংপুরে চার খুন: ডোপ টেস্ট নেগেটিভ নিয়ে যত প্রশ্ন
রংপুরে চার খুন: ‘মবের’ শঙ্কায় কারাগারেই আসামিদের ডোপ টেস্ট
ছিনতাইকারীর টানে পড়ে গিয়ে শিক্ষকের মৃত্যুসিসিটিভির বাইক থেকে মোবাইল লোকেশন: ২ আসামিকে গ্রেফতারে র‌্যাবের যেসব যুক্তি
সর্বশেষ খবর
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি