বাইসাইকেলের সিটের নিচে ৬ স্বর্ণের বার

সাতক্ষীরা প্রতিনিধি
২৪ জুন ২০২২, ১৫:৩৭আপডেট : ২৪ জুন ২০২২, ১৫:৩৭

সাতক্ষীরার কেড়াগাছি সীমান্ত এলাকা থেকে ছয়টি স্বর্ণের বারসহ মো. কামরুজ্জামান (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৪ জুন) সকালে তাকে গ্রেফতার করা হয়। কামরুজ্জামান কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আবুল হোসেনের ছেলে। 

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল মাহমুদ জানান, বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের খবরে মেজর রেজা আহমেদের নেতৃত্বে একটি দল কেড়াগাছির মজুমদার খাল এলাকায় অভিযান চালায়। এ সময় কামরুজ্জামানকে আটক করা হয়। তার বাইসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ছয়টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। জব্দ স্বর্ণের ওজন ১১৪ গ্রাম, যার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। 

স্বর্ণের বারগুলো ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। কামরুজ্জামানকে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান আল মাহমুদ।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম