চিংড়ি ঘেরে মিললো বিলুপ্ত প্রজাতির কচ্ছপ

মোংলা প্রতিনিধি 
২৫ জুন ২০২২, ০৮:১১আপডেট : ২৫ জুন ২০২২, ০৮:১১

বাগেরহাটের মোংলায় চিংড়ি ঘেরের বাঁধের ওপর থেকে একটি বিলুপ্ত প্রজাতির সন্ধি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। পরে এটি সুন্দরবনের করমজলের সেফটি পুকুরে অবমুক্ত করেছে বনবিভাগ। 

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ কবির জানান, রামপাল উপজেলার রনসেন গ্রামের মো. আশিকের চিংড়ি ঘেরের বাঁধের ওপরে বৃহস্পতিবার রাতে সন্ধি কচ্ছপ দেখতে পান ঘেরের কর্মচারী তহিদুল গাজী। এরপর শুক্রবার (২৪ জুন) দুপুরে সেখান থেকে উদ্ধার করেন। শুক্রবার (২৪ জুন) বিকালে কচ্ছপটি বনে ছেড়ে দেওয়া হয়। 

তিনি আরও জানান, সন্ধি প্রজাতির কচ্ছপ মূলত জলাশয়ে বিচরণ করে থাকে। এটি মিষ্টি ও লবণ পানির জলাশয়ে এখনও দুই-একটি দেখা যায়। সন্ধি কচ্ছপও বিলুপ্ত প্রায়। এসব প্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। কিন্তু কালের বিবর্তনে জলবায়ুর বিরুপ প্রভাব ও মানুষ ধরে মেরে ফেলায় আজ বিলুপ্তপ্রায়। পরিবেশ থেকে এমন বিভিন্ন প্রাণির বিলুপ্তি হওয়ায় নানা ধরনের রোগবালাই দেখা দিচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী