ভারতের ১৩৫ জেলেকে আটক করলো নৌবাহিনী

মোংলা প্রতিনিধি 
২৮ জুন ২০২২, ২০:২৮আপডেট : ২৮ জুন ২০২২, ২০:২৮

বঙ্গোপসাগর থেকে আটটি ট্রলারসহ ১৩৫ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় সোমবার (২৭ জুন) রাত ১০টার দিকে গভীর সমুদ্রে টহলরত নৌবাহিনী তাদেরকে আটক করে।

জব্দ করা ট্রলারসহ তাদেরকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া ট্রলারে থাকা মাছ মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে উন্মুক্ত নিলামে বিক্রির প্রস্তুতিও চলছে।

মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আট ট্রলার ও ১৩৫ জন ভারতীয় জেলে আটক হয়েছে। এর মধ্যে প্রথম দফায় ৬৭ জেলে ও চার ট্রলার মঙ্গলবার রাতে আর বাকি ট্রলার ও জেলেদের বুধবার থানায় হস্তান্তর করবে নৌবাহিনী। তাদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘন আইনে পৃথক মামলার পর বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, আট ট্রলারের সমুদয় মাছ নিলামে বিক্রি করে অর্থ রাজস্ব খাতে জমা দেওয়া হবে। মোংলার দিগরাজ নৌঘাঁটিতে আনা ট্রলার ও জেলেদেরকে রাত ৮টার পর পুলিশ এবং মৎস্য দফতরে হস্তান্তর করবে নৌবাহিনী।

/এফআর/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম