অবসরে যাওয়া সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

খুলনা প্রতিনিধি
২৯ জুন ২০২২, ১৮:৪০আপডেট : ২৯ জুন ২০২২, ১৮:৪০

জ্ঞাত আয়বহির্ভূত এক কোটি ৫৫ লাখ টাকার সম্পদ অর্জন ও সম্পদের বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে খুলনা সিটি করপোরেশনের সাবেক সহকারী প্রকৌশলী-২ শেখ মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বুধবার (২৯ জুন) খুলনা মহানগর বিশেষ দায়রা জজ আদালতে মামলাটি নথিভুক্ত হয়।

মামলায় দুদক আইন ২০০৪ এর ২৬ (২), ২৭ (১) ধারা যুক্ত করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে তিনি চাকরি থেকে অবসরে গেছেন।

দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান বলেন, ‘মামলার শুনানিতে হাজির হওয়ার জন্য তাকে নোটিস দেওয়া হবে। নির্দিষ্ট তারিখে হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে।’

উল্লেখ্য, গত ২৬ জুন দুদকের খুলনা উপ-পরিচালক (মানি লন্ডারিং) মো. আব্দুল মাজেদ বাদী হয়ে এক কোটি ৫৫ লাখ ৭৭ হাজার ৪১৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক কার্যালয়ে অভিযোগ করেন। শেখ মোহাম্মদ হোসেন বর্তমানে খালিশপুরের রোড নং- ১৯ এর বাসিন্দা।

/এফআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের