‘বিশ্ববিদ্যালয়ের কাজ করার জন্য আরও ক্ষেত্র তৈরি করতে হবে’

খুলনা প্রতিনিধি
০৪ জুলাই ২০২২, ২০:৩৬আপডেট : ০৪ জুলাই ২০২২, ২০:৩৬

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘সময়ের চাহিদা পূরণে বিশ্ববিদ্যালয়গুলোকে নতুন ইকো সিস্টেম তৈরি করতে হবে। এ ছাড়াও ইউজিসিকে বিশ্ববিদ্যালয়গুলোর কাজ করার জন্য আরও নতুন ক্ষেত্র তৈরি করতে হবে।’

সোমবার (৪ জুলাই) উপাচার্যের সভাকক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও ভৌত অবকাঠামোগত অগ্রগতিসহ অর্জন ও গৃহীত পরিকল্পনা বিষয়ক অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ার পর দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় শিল্প, পর্যটনসহ নানামুখী সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। বিনিয়োগকারীরা এদিকে আসতে চাচ্ছেন। কিন্তু কী ধরনের শিল্প এখানে উপযোগী, কোন ক্ষেত্রে বিনিয়োগ লাভজনক হবে, সে ধরনের তথ্য-উপাত্ত তারা চাচ্ছেন। খুলনা বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশ্ববিদ্যালয় থেকে গবেষণার মাধ্যমে এ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া যেতে পারে। তাছাড়া দক্ষিণাঞ্চলের আরও অন্যান্য বিষয় নিয়ে গবেষণা জোরদার করে বড় ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারে।’

খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম, সফট অবকাঠামো প্রকল্প দ্রুত অনুমোদনের বিষয়ে আশ্বাস দেন মন্ত্রী। তিনি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং গবেষণা পরিকল্পনাসহ গৃহীত উদ্যোগকে স্বাগত জানিয়ে গুণগত শিক্ষা ও গবেষণা অর্জনে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ ও প্রচেষ্টার প্রশংসা করেন।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। আরও বক্তব্য দেন- ইউজিসির সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।

/এফআর/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
কোচিং সেন্টার বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 
২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী