খুবি শিক্ষকের ওপর হামলাকারী সাবেক শিক্ষার্থীর সনদ স্থগিত

খুলনা প্রতিনিধি
০৩ মে ২০২৫, ১৯:০৩আপডেট : ০৩ মে ২০২৫, ২২:৩২

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকির ওপর হামলাকারী সাবেক শিক্ষার্থী মোবারক হোসেন নোমানের ছাত্রত্ব ও সনদ সাময়িক স্থগিত করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হককে প্রধান করে এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এ ছাড়া হামলাকারীর নামে ফৌজদারি মামলা দায়ের এবং ক্যাম্পাসে তার প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. রেজাউল করিম সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে উপাচার্য বলেন, ‘ওই শিক্ষার্থীর সনদ ও ছাত্রত্ব সাময়িক স্থগিত থাকবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

জানা গেছে, শুক্রবার রাতে গাছের আম পাড়ার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক হাসান মাহমুদ সাকিকে মারধর করেন সাবেক শিক্ষার্থী মোবারক হোসেন নোমান। এতে শিক্ষক অজ্ঞান হয়ে পড়লে তাকে বেসরকারি খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। তারা আবদুল্লাহ নোমানকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন।

/এমএএ/
সম্পর্কিত
সড়কে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত
খুবি উপকেন্দ্রে জবির এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পথপ্রাণীদের জন্মনিয়ন্ত্রণ ও টিকাদান কার্যক্রম
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের