ট্রলির চাপায় প্রাণ গেলো চাচাতো ভাই-বোনের

যশোর প্রতিনিধি
১৭ জুলাই ২০২২, ১৩:৫৩আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৪:৫৫

যশোর সদর উপজেলায় ইটবাহী ট্রলির চাপায় দুই শিশু নিহত হয়েছে। তারা হলো- তাহিয়া আক্তার (৪) ও আবু হুরাইরা (২)। রবিবার (১৭ জুলাই) ভোরে সদরের নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তাহিয়া নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট গ্রামের কামাল হোসেনের মেয়ে ও হুরাইরা জামাল হোসেনের ছেলে। তারা চাচাতো ভাই-বোন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার জিরাট গ্রামের কামাল হোসেনের একটি ইটবাহী ট্রলি আছে। তার বাড়ির পাশে ইটভাটা রয়েছে। ভোর সাড়ে ৫টার দিকে ইটবাহী ট্রলি বাড়ির সামনের সড়কে ঘুরাচ্ছিলেন চালক। কামাল পাশে দাঁড়িয়ে চালককে ট্রলিটি ঘোরানোর নির্দেশনা দিচ্ছিলেন। 

এ সময় পেছন দিক থেকে তাহিয়া ও হুরাইরা সড়কের ওপর উঠে ট্রলি ঘোরানো দেখছিল। হঠাৎ পেছন দিকে চলতে থাকা ট্রলিটি তাদের শরীরের ওপর উঠে পড়ে। এতে ট্রলির চাকায় পিষ্ট হয়ে তারা ঘটনাস্থলেই মারা যায়।

যশোর কোতোয়ালি থানার এসআই সালাউদ্দীন খান বলেন, ট্রলির চাকায় পিষ্ট হয়ে তাহিয়া ও হুরাইরা নিহত হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। 

/এএম/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম