মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি গ্রেফতার

যশোর প্রতিনিধি
২৩ জুলাই ২০২২, ১৭:৫৭আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৭:৫৭

যশোরের মণিরামপুরে মানবতাবিরোধী অপরাধের মামলার পলাতক আসামি ফজর আলীকে ৭৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে মণিরামপুরের মামুদকাটি গ্রামে বড় জামাতার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফজর আলী মণিরামপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের আজগার আলীর ছেলে। তিনি গোবিন্দপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। মণিরামপুর উপজেলার তালিকাভুক্ত রাজাকারের তালিকায় ১৪৩ নম্বরে তার নাম রয়েছে। শনিবার তাকে ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

পুলিশ জানায়, ২০১৮ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ফজর আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মামলা হয়। সেই থেকে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার উপজেলার মামুদকাটি গ্রামের মাদ্রাসাশিক্ষক বড় জামাতা আখতারুল ইসলামের বাড়িতে তিনি যান। খবর পেয়ে শুক্রবার রাতে গ্রেফতারি পরোয়ানামূলে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানায় আনার পর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. আলাউদ্দিন এসে তাকে শনাক্ত করেন। এ ছাড়া মামলার সাক্ষী গোবিন্দপুর গ্রামের মুক্তিযোদ্ধা শাহ আব্দুস জব্বার ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রহিমও তাকে শনাক্ত করেন।

মণিরামপুর থানার ওসি নূর-ই-আলম সিদ্দিকি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফজর আলীকে আজ ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

/এফআর/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধসাবেক এসপি আনিসুরসহ আট আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু ১৬ জুন 
শাপলা চত্বর হত্যাযজ্ঞসাংবাদিক গ্রেফতারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় যেকোনও দিন
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী