ট্রাইব্যুনালে সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধা আবছার আটক

কক্সবাজার প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৫, ১৮:১৪ আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০১:১৩

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এমপি সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে আটক করেছে কক্সবাজার পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে তাকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিমপাড়ার আবদুল গণি মাঝির বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী দুপুরে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। আটক নুরুল আবছার রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা গ্রামের মৃত কাজী জাবেদের ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নুরুল আবছার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার ফরিদ নামের এক ব্যক্তির বাড়িতে আত্মগোপনে ছিলেন।

কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এলাকাবাসীদের নিয়ে বাড়ি ঘেরাও করে তাকে আটক করে রামু থানায় সোপর্দ করা হয়। তিনি রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা এলাকার মৃত কাজী মো. জাবেদের ছেলে বলে স্বীকার করেছেন। সেইসঙ্গে সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার ১০ নম্বর সাক্ষ্যদাতা বলেও জানিয়েছেন।’

এ বিষয়ে রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, ‘স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। রাঙ্গুনিয়া থানায় তার বিরুদ্ধে মামলার খোঁজ নিচ্ছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/আরআইজে/
সম্পর্কিত
লুঙ্গির কোঁচায় লুকানো ১৯৮ ইয়াবাসহ আটক ইউপি সদস্য
মানবতাবিরোধী অপরাধের মামলা বিদেশি আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত হবে বার কাউন্সিলের বৈঠকে
নওগাঁ থেকে পাচার হচ্ছিলো ১২০ বস্তা সার, যেভাবে আটকালেন স্থানীয়রা
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক