সীমান্তে এক তরুণের কাছে মিললো ১০ সোনার বার

বেনাপোল প্রতিনিধি
০২ আগস্ট ২০২২, ১৭:০২আপডেট : ০২ আগস্ট ২০২২, ১৭:০২

যশোরের শার্শার কায়বা সীমান্ত থেকে ১০টি সোনার বারসহ হাসানুজ্জামান (২২) নামে এক পাচারকারীকে আটক করেছে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। মঙ্গলবার (২ জুলাই) দুপুর ১টার দিকে মোটরসাইকেলসহ তাকে আটক করে। আটক তরুণ সীমান্তের পুটখালী গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।

বিজিবি জানিয়েছে, গোপনে বিজিবি জানতে পারে যশোরের পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে। উক্ত তথ্যের ভিত্তিতে কায়বা বিওপির একটি বিশেষ টহল দল শার্শা থানাধীন টেংরা গ্রামের বালুন্ডার জামতলা নামক স্থানে একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ১০টি সোনার বার ও একটি মোটরসাইকেলসহ হাসানুজ্জামানকে আটক করে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, সোনা চোরাচালান রোধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। সীমান্তে অতিরিক্ত টহল ও বিজিবি মোতায়েন করা হয়েছে। সোনা পাচার রোধে বিজিবি পোস্টগুলোতে দায়িত্বরত সদস্যরা নজরদারি বৃদ্ধি করেছে। এ জন্যই একের পর এক সোনার চালান সীমান্ত থেকে আটক করা সম্ভব হচ্ছে। আর এই অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, উদ্ধার সোনার বার ও মোটরসাইকেলের বাজারমূল্য প্রায় সাড়ে ৮৪ লাখ টাকা। আটক সোনাসহ পাচারকারীকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের