নিলামে উঠছে আরও ১১৫ গাড়ি, অনলাইনেও অংশ নেওয়া যাবে

মোংলা প্রতিনিধি
০২ আগস্ট ২০২২, ১৯:২৯আপডেট : ০২ আগস্ট ২০২২, ১৯:২৯

বাগেরহাটের মোংলা বন্দরে আমদানি হওয়া রিকন্ডিশন্ড ১১৫ গাড়ি নিলামে উঠছে। আগামী ৭ আগস্ট (রবিবার) এই নিলাম হবে। এবার প্রথমবারের মতো অনলাইনেও নিলামে অংশ নেওয়া যাবে।

মঙ্গলবার (২ আগস্ট) মোংলা কাস্টমস হাউসের নিলাম রাজস্ব কর্মকর্তা মো. আবু বাসার সিদ্দিক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বাংলাদেশ কাস্টমসের অনলাইন নিলামের ওয়েবসাইটে গিয়ে মোংলা কাস্টমস হাউসের সেকশনে ক্লিক করলে নিলামের তালিকা পাওয়া যাবে। আমদানির পর নির্দিষ্ট সময়ের মধ্যে ছাড় না হওয়ায় বিভিন্ন মডেলের ১১৫টি গাড়ি নিলামে তোলা হচ্ছে।’

তিনি বলেন, ‘গাড়ির মধ্যে রয়েছে, হায়েস, টোয়োটা, নোয়াহ, নিশান, অ্যালিয়ন, প্রাডোসহ বিভিন্ন ব্র্যান্ডের ১১৫টি গাড়ি ও ১০টি আমদানি করা অন্যান্য পণ্য। আগামী ৫ আগস্ট সকাল ৯টা থেকে ৭ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত এই নিলামের বিডিং চলবে। অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ বিডারদের তালিকা প্রকাশ করা হবে। এরপর সর্বোচ্চ দরদাতাকে গাড়ি বুঝিয়ে দেওয়া হবে।’

মোংলা বন্দর দিয়ে প্রথম গাড়ি আমদানি শুরু হয় ২০০৯ সালের ৩ জুন। প্রথম চালানে এ বন্দর দিয়ে ২৫৫টি রিকনডিশন্ড (ব্যবহৃত) গাড়ি আমদানি করে হক-বে অটোমোবাইল কোম্পানি।

মোংলা কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমান বলেন, ‘মোংলা কাস্টমসের মোট রাজস্ব আয়ের শতকরা ৫২ শতাংশ আসে আমদানি করা গাড়ির শুল্ক থেকে। দীর্ঘদিন আমদানি করা গাড়ি বন্দরে পড়ে থাকলে অন্যান্য পণ্য রাখায় সমস্যা তৈরি হয়। তাই আমদানি হওয়া এসব গাড়ি ৯০ দিনের মধ্যে ছাড় করাতে না পারলে নিলামে তোলা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রতি মাসেই গাড়ি নিলামে তোলা হয়। তবে এবারই প্রথমবারের মতো অনলাইনে অংশ নিয়ে বিট করতে পারবেন ক্রেতারা।’

/এফআর/
সম্পর্কিত
২২০ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস
জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা
নিজস্ব প্রযুক্তিতে তৈরি বৈদ্যুতিক গাড়ি চলছে রুয়েট ক্যাম্পাসে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের