গুচ্ছে প্রথম সুমাইয়া, তবু স্বপ্ন ডাক্তার হওয়ার 

খুলনা প্রতিনিধি
০৭ আগস্ট ২০২২, ১৬:৫০আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৭:০৬

স্বপ্ন ছিল মেডিক্যাল কলেজে ভর্তি হবেন, তবে তা না হলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তির গুচ্ছ পরীক্ষায় প্রথম হয়েছেন খুলনার পাইকগাছার সুমাইয়া বিনতে মাসুদ। গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী ‘এ’ ইউনিটে যৌথভাবে প্রথম হয়েছেন তিনি। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৮৭ দশমিক ৫০ পেয়েছেন সুমাইয়া।

পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন সুমাইয়া। ভর্তি হতে চান সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। 

সুমাইয়া খুলনার পাইকগাছার বিষ্ণুপুর গ্রামের মো. মাসুদুর রহমানের মেয়ে ও পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম আনওয়ারুল হকের নাতনি।

ফলাফল বিষয়ে তিনি বলেন, পরীক্ষায় প্রথম হওয়ার অনুভূতি আসলেই অসাধারণ। যা বলে বোঝানো যাবে না। ফল দেখে আমার বাবা-মা অনেক খুশি হয়েছেন। 

সুমাইয়া আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম হলেও আমার স্বপ্ন ডাক্তার হবো। স্বপ্ন পূরণে দ্বিতীয়বার মেডিক্যাল কলেজ ভর্তি পরীক্ষায় অংশ নেবো। 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী