নৈশপ্রহরীকে হত্যা করে দোকানে ডাকাতি

যশোর প্রতিনিধি
১৪ আগস্ট ২০২২, ১৪:৪৪আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৪:৪৪

যশোরের ঝিকরগাছা উপজেলায় আব্দুস সামাদ (৭০) নামে এক নৈশপ্রহরীকে হত্যা করে দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। 

শনিবার গভীর রাতে ঝিকরগাছা বাজারের রাজাপট্টিতে এ ঘটনা ঘটে। আব্দুস সামাদ ঝিকরগাছা উপজেলার বেড়েলা গ্রামের মৃত তুফান মোড়লের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৮-১০ জনের একটি ডাকাত দল রাত আড়াইটার দিকে রাজাপট্টির অটো ইলেকট্রিক্যাল ওয়ার্কশপে হানা দেয়। তারা ওই মার্কেটের চার নৈশপ্রহরীকে হাত, পা, মুখ গামছা ও স্কচটেপ দিয়ে বেঁধে রাখে। এ সময় ডাকাতদের আঘাত ও শ্বাসরোধে নৈশপ্রহরী সামাদের মৃত্যু হয়। এরপর ডাকাত দল ওই দোকান থেকে ২৫টি ব্যাটারি লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নৈশপ্রহরীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আব্দুস সামাদকে মৃত ঘোষণা করেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

দোকান মালিক খায়রুল ইসলাম বলেন, ‘ডাকাতরা তালা কেটে অন্তত ২৫টি হ্যামকো ব্যাটারি (ট্রাক ও আইপিএসে ব্যাটারি) নিয়ে গেছে। ব্যাটারিগুলোর মূল্য প্রায় চার লাখ টাকা।’

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, জড়িতদের শনাক্ত ও আটকে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় হত্যা ও ডাকাতি মামলা করার প্রক্রিয়া চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের